News Flash

  • Home
  • বাণিজ্য
  • Stock Market: ঘুরে দাঁড়িয়েও ফের পতন শেয়ার বাজারে
Image

Stock Market: ঘুরে দাঁড়িয়েও ফের পতন শেয়ার বাজারে

মুম্বাই, ৩১ মে (হি. স.) : সোমবার উত্থানের পরই মঙ্গলবার পতন জারি বাজারে। ঘুরে দাঁড়িয়েও নামতে বাধ্য হল নিফটি, সেনসেক্স। বিশ্ববাজারের তেজের প্রভাবও গায়ে লাগল না ভারতীয় শেয়ার মার্কেটের। প্রশ্ন উঠেছে, তবে কি ফের মন্দার দিকেই ঝুঁকছে বাজার?

মঙ্গলবার মুনাফা বুকিং চলছে বাজারে। সোমবার বাজারে অপ্রত্যাশিত গতির সাক্ষী থেকেছিল বিনিয়োগকারীরা। তাই মঙ্গলবার আর ঝুঁকি নিচ্ছেন না কেউ। বাজার ১৬৬০০ অতিক্রম করায় আজই ‘প্রফিট বুক’ করেছেন অনেকেই। সেই কারণে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উল্লেখযোগ্য বদল হয় নিফটি, সেনসেক্সের সূচকে। মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৩০০ পয়েন্ট পড়েছে। সেখানে নিফটি ৮২ পয়েন্ট কমে ব্যবসা শুরু করেছে।

শেয়ারবাজারে মঙ্গলবার সেনসেক্স ৩০৩ পয়েন্ট বা ০.৫৪ শতাংশের পতন সহ ৫৫,৬২২ তে ও নিফটি ৮২ পয়েন্ট বা ০.৫০ শতাংশের পতনের সাথে ১৬,৫৭৮ এ খোলে। এদিন শেয়ারবাজারে পতনের সময় ব্যাঙ্কিং, আইটি, এফএমসিজি, ফার্মার মতো শেয়ারে পতন দেখা যায়। অন্যদিকে অটো, এনার্জি, রিয়েল এস্টেটের মতো খাতে সামান্য বৃদ্ধি হয়।

Releated Posts

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top