ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ মে।। মুষলধারে বৃষ্টি। শান্তিরবাজার-এর ক্রিকেট ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। খেলা ছিল সিনিয়র লীগ তথা চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের জগন্নাথ পাড়া প্লে সেন্টার বনাম ছাঙ কাও থাঙ্গার ম্যাচ। অতিবর্ষণ আবহাওয়ার কবলে মুষলধারে বৃষ্টিতে জগন্নাথ পাড়া প্লে সেন্টার আর ছাঙ কাও থাঙ্গার ম্যাচ ভেস্তে গেছে বলা চলে। টস হয়েছিল। জগন্নাথ পাড়া প্লে সেন্টার টসে জয়ী হয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ছাঙ কাও থাঙ্গা দলকে ব্যাটিংয়ের সুযোগ করে দিয়েছিল। কিন্তু ম্যাচ আর হলো কোথায়? দুই ওভারে ১ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করার মুহূর্তেই বৃষ্টিতে থেমে যায় ম্যাচ। শেষ পর্যন্ত আর সুযোগ আসে নি খেলা এগিয়ে নিয়ে যাওয়ার। জগন্নাথ পাড়া প্লে সেন্টার ও ছাঙ কাও থাঙ্গা – দু’দলই ২-২ করে পয়েন্ট ভাগ করে নিয়েছে।

বৃষ্টিতে শান্তিরবাজারের চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট ম্যাচও পরিত্যক্ত
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















