News Flash

Image

গাড়ির ধাক্কায় গুরুতর এক ব্যক্তি

আগরতলা, ৩১ মে : রাজধানীর আমতলী এলাকায় বাস গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম সন্তোষ চন্দ্র সরকার।

পরিবার সূত্রে খবর, সন্তোষ সরকার এইদিন সকালে বাড়ির অদূরে সেলুনে যান। সেখান থেকে বাড়িতে ফিরে আসার সময় একটি বাস গাড়ি সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে গুরুতর ভাবে আহত হন সন্তোষ চন্দ্র সরকার।

স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মী ও পুলিশকে খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা আহত সন্তোষ চন্দ্র সরকারকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করে দেন চিকিৎসক।এদিকে আমতলি থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সন্ধানে নেমেছে বলে খবর। খবর লেখা পর্যন্ত ঘাতক গাড়িটির কোনো খোঁজ পাওয়া যায়নি। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top