News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নগাঁও-কারবি আংলং সীমান্তবৰ্তী হাতিখালি শালবাড়িতে উদ্ধার বুনোহাতির মৃত শাবক
Image

নগাঁও-কারবি আংলং সীমান্তবৰ্তী হাতিখালি শালবাড়িতে উদ্ধার বুনোহাতির মৃত শাবক

নগাঁও (অসম), ৩১ মে (হি.স.) : নগাঁও-কারবি আংলং সীমান্তবৰ্তী হাতিখালি শালবাড়িতে উদ্ধার হয়েছে বুনোহাতির এক মৃত শাবক। শালবাড়ি বনাঞ্চলের একটি জলাশয়ে একটি মৃত হাতি শাবক দেখে নিকটবর্তী হাতিখালি রেঞ্জ ফরেস্ট ডিভিশনে নিয়োজিত বনকর্মীদের খবর দেন কয়েকজন স্থানীয় যুবক। তবে হাতি শাবকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এই খবর লেখা পর্যন্ত প্রায় এক কিলমিটার দূরে অবস্থিতি রেঞ্জ ফরেস্ট কার্যালয় থেকে কোনও বনকর্মী ঘটনাস্থলে আসেননি।

এখানে উল্লেখ করা যেতে পারে, রবিবার মধ্যরাতে কারবি আংলং জেলার বোকাজানে চলন্ত ট্রেনের ধাক্কায় এক বুনোহাতির মৃত্যু হয়েছে। হাতিটির মৃত্যু হয়েছে আপ ১৫৬৬৫ নম্বর বিজি যাত্ৰীবাহী ট্রেনের ধাক্কায়। দারোগাবাগানের কাছে ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা গেছে, নয়টি হাতির এক দল রেললাইন পার হওয়ার সময় সংঘটিত হয়েছে দুৰ্ঘটনাটি।

Releated Posts

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে প্রস্তুত মেঘালয়: মুখ্য নির্বাচনী আধিকারিক

শিলং, ১২ মে (আইএএনএস): মেঘালয়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন দফতর…

ByByTaniya Chakraborty May 12, 2026

জ্বালানির কৃত্রিম সংকট রটনা নিয়ে সতর্ক মণিপুর সরকার, কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

ইম্ফল, ১২ মে (আইএএনএস): মণিপুর সরকার মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যে এলপিজি, পেট্রোল ও ডিজেলের কোনও ঘাটতি…

ByByTaniya Chakraborty May 12, 2026

মণিপুরে দুই শীর্ষ জঙ্গি নেতা-সহ গ্রেপ্তার ৮, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

ইম্ফল, ১২ মে (আইএএনএস) মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই শীর্ষ নেতাসহ মোট আট জঙ্গিকে গ্রেপ্তার করা…

ByByTaniya Chakraborty May 12, 2026

হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়ে ‘দক্ষ প্রশাসক’ বললেন প্রধানমন্ত্রী মোদী

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস) : অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ায় হিমন্ত বিশ্বশর্মা-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top