News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Chief Minister Himanta Biswa Sharma : ডিমা হাসাও জেলাকে পুনর্নিমাণের জন্য ৫০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

Chief Minister Himanta Biswa Sharma : ডিমা হাসাও জেলাকে পুনর্নিমাণের জন্য ৫০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ৩১ মে (হি.স.) : প্রকৃতির তাণ্ডবে বিধ্বস্ত ডিমা হাসাও জেলাকে পুনর্নিমাণের জন্য ৫০ কোটি টাকা আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবার রাতে জনতা ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই সিদ্ধান্তের ব্যাপারে ঘোষণা করেছেন।

উল্লেখ্য, রবিবারের ক্যাবিনেট বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ কবলিত ডিমা হাসাও জেলার জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। সোমবার কারবি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের প্রচার অভিযান শেষ করে গুয়াহাটিতে ফিরে এসে রাতে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে ডিমা হাসাও জেলার জন্য ৫০ কোটি টাকার বিশেষ প্যাকেজের কথা ঘোষণা করেন তিনি।

৫০ কোটি টাকার মধ্যে ৩০ কোটি টাকা জেলার গুরুত্বপূর্ণ সড়ক অবিলম্বে নির্মাণের জন্য, ভূমিধস ও বন্যার কবলে পড়ে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হওয়া ৫৯০টি পরিবারকে ২ লক্ষ টাকা করে ঘর নির্মাণের জন্য। এজন্য বরাদ্দ করা হয়েছে মোট ১১ কোটি ৮০ লক্ষ টাকা। ৫০ কোটি টাকার মধ্যে ২৩ কোটি টাকা আসবে এসডিআরএফ থেকে এবং ২৭ কোটি টাকা আসবে এসওপিডি থেকে, বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top