News Flash

  • Home
  • বিদেশ
  • Nepal Plane Crash : নেপালে বিমান দুর্ঘটনায় ২২টি দেহ উদ্ধার, মিলেছে ব্ল্যাক বক্সও
Image

Nepal Plane Crash : নেপালে বিমান দুর্ঘটনায় ২২টি দেহ উদ্ধার, মিলেছে ব্ল্যাক বক্সও

কাঠমান্ডু, ৩১ মে (হি.স.): নেপালে বেসরকারি বিমান সংস্থার বিমান দুর্ঘটনায় উদ্ধার হয়েছে ২২টি। উদ্ধার হয়েছে ওই বিমানের ব্ল্যাক বক্সও। মঙ্গলবার সকালে নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হয়েছিল ২১টি দেহ, মঙ্গলবার সকালে উদ্ধারকাজ চালানোর কিছু পর উদ্ধার হয় আরও একটি দেহ। সবমিলিয়ে ওই বিমানে থাকা মোট ২২ জনের দেহ উদ্ধার হয়েছে। ব্ল্যাক বক্সও উদ্ধার হয়েছে এবং সেটি বেস স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। নেপাল সেনাবাহিনী আরও জানিয়েছে, ইতিমধ্যেই ১০টি দেহ খাবাং-মুস্তাঙ বেস স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

গত রবিবার সকালে পোখরা থেকে জমসম যাওয়ার পথে বেসরকারি সংস্থা পরিচালিত একটি বিমান ২২ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ ২২ জন যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয়। নিখোঁজ হওয়ার আগে শেষবার বিমানটিকে দেখা গিয়েছিল নেপালের মুস্তাংয়ের জমসমের আকাশেই। তবে সেখানে অবতরণ করার আগেই বিমানটি ধবলগিরি পাহাড়ের দিকে ঘুরে যায়। তার পর আর বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি। রবিবার মুস্তাংয়ে উদ্ধারকাজ শুরু হওয়ার কিছু পরেই বন্ধ করে দিতে হয়, আচমকা আবহাওয়ার অবনতি হওয়ায় এবং তুষারপাত শুরু হওয়ায় তল্লাশির জন্য পাঠানো হেলিকপ্টার ফিরিয়ে নিয়ে বাধ্য হয় নেপাল প্রশাসন। এরপর সোমবার সকাল হতেই আবার উদ্ধার কাজে নামে নেপাল সেনা। বিমানের ধ্বংসাবশেষটি মুস্তাংয়ে থাসাং টু-এর সানোসওয়ারে দেখা যায়। সন্ধ্যা পর্যন্ত ২১টি দেহ উদ্ধার হয়েছিল, নিখোঁজ ছিলেন একজন। মঙ্গলবার শেষ দেহও উদ্ধার হয়েছে।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top