News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল : কুণাল ঘোষ
Image

ত্রিপুরায় উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল : কুণাল ঘোষ

আগরতলা, ৩০ মে (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে চারটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন দলেন মুখপাত্র কুণাল ঘোষ। সাথে তিনি দাবি করেন, ত্রিপুরায় বিজেপি মুখ্যমন্ত্রী পরিবর্তন দল ও সরকারের বিরুদ্ধে সমস্ত অভিযোগের সত্যতা প্রমাণিত করেছে।

এদিন কুনাল বলেন, সামনেই  উপনির্বাচন। তার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেস। চারটি আসনেই লড়াই করবে দল এবং সঠিক সময়ে  প্রার্থী তালিকাও ঘোষণা করা হবে। এদিন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।

তাঁর দাবি, ত্রিপুরায় আইনের শাসন প্রতিষ্ঠায়, পশ্চিমবঙ্গের মতো সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ত্রিপুরাকে উন্নত করতে তৃণমূল কংগ্রেসকে  জেতাতে হবে। তাঁর কটাক্ষ, যে দলের মুখ্যমন্ত্রী পাঁচ বছর সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারেন না, সেই দল কোনোভাবেই রাজ্যের উন্নয়ন করতে পারবে না। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পরিবর্তনের জন্য বিজেপির কাছে জবাব চেয়েছেন কুনাল ঘোষ।তাঁর দাবি, মুখ্যমন্ত্রী পরিবর্তন করে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সমস্ত অভিযোগের সত্যতা প্রমাণ করেছে বিজেপি। সাথে তিনি যোগ করেন, মিথ্যা মামলায় তৃণমূলকে আটকানো যাবেনা। ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের জয়  নিশ্চিত, দাবি কুনাল ঘোষের। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top