News Flash

Image

সিআইটিইউর প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ সোমবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় সি আই টি ইউ ৫৩তম প্রতিষ্ঠা দিবস পালিতহয়েছে৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় মেলার মাঠে সি আই টি ইউর সদর কার্যালয়ে৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটি ইউর রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে, সি আই টি ইউর সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ এদিন সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিক সূচনা করা হয়৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক বলেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় আকার ধারণ করেছে৷ কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করতে গিয়ে তিনি বলেন দেশের অবস্থা দিনের-পর-দিন শোচনীয় হচ্ছে৷ কেন্দ্রে ক্ষমতা দখল করার আগে বর্তমান সরকার দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসলে বেকার সমস্যা সমাধান হবে দারিদ্রতা থাকবে না৷ ভারত বর্ষ আত্মনির্ভর হবে৷ কিন্তু বিজেপির নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের অধিকার হরণ করা হচ্ছে৷ মানুষ তাদের অর্জিত অধিকার ভোগ করতে পারছেন না৷ কেন্দ্রীয় সরকারের উদারীকরণ নীতির ফলে দেশের কৃষি শিল্প বিপন্ন হয়ে যাচ্ছে৷ অনাহারে মানুষের মৃত্যু হচ্ছে৷ শ্রমিক কর্মচারীদের মজুরি কমছে৷ সার্বিকভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তিনি অভিযোগ করেন৷ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য সি আই টি ইউ দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে শামিল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷ তিনি বলেন পুঁজিপতি ধনপতি দের বিরুদ্ধে গর্জে উঠতে হবে৷ সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে৷ পুঁজিপতিদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিআইডির রাজ্য সভাপতি মানিক দে৷ আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান থেকে সিআইটি ইউর প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার খবর মিলেছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top