News Flash

Image

তেলিয়ামুড়ায় ফুট ভেন্ডার জোনের সূচনা

তেলিয়ামুড়া, ৩০ মে৷৷  ফুট ভেন্ডার জোনের উদ্ভোধন হয় সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যানী রায়৷ ন্যাশনাল আর্বান লাইভলিহড মিশনের অধীনে ত্রিপুরা লাইভলিহুড মিশনের উদ্যোগে এবং তেলিয়ামুড়া পুর পরিষদের সহায়াতায় দীন দয়াল উপাধ্যায় স্ট্রীট ভেন্ডার আত্মনির্ভর নিধি যোজনার মাধ্যমে সুবিধাভোগীদের জন্য৷ এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, পুর পরিষদের ডেপুটি সি ই ও শীর্ষেন্দু দেববর্মা সহ অন্যান্যরা৷
তেলিয়ামুড়া শহরে যে সমস্ত ফাস্ট ফুড বিক্রেতারা এতদিন তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে ব্যবসা করত পুর পরিষদের উদ্যোগে এই ফুট ভেন্ডার জোনের মাধ্যমে ফাস্ট ফূট বিক্রেতাদের একত্রিত করে সুসজ্জিত স্টল প্রদানের মাধ্যমে সুবিধা করে দেওয়া হয়৷ তেলিয়ামুড়ায় মোট ৮ টি এ জাতীয় জোন করে দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ সোমবার তেলিয়ামুড়া শহরের প্রান কেন্দ্র অম্পি চৌমুহুনীতে প্রাথমিক ভাবে ৮ জন ফাস্ট ফুট বিক্রেতাদের দিয়ে এর সূচনা হয়৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top