News Flash

  • Home
  • দিনের খবর
  • Sidhu Murder Case:কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না, সিধু-খুনে কঠোর পঞ্জাব সরকার
Image

Sidhu Murder Case:কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না, সিধু-খুনে কঠোর পঞ্জাব সরকার

চন্ডীগড়, ৩০ মে (হি.স.): কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না, পঞ্জাবের কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসওয়ালার খুনের ঘটনায় জানিয়ে দিয়েছে পঞ্জাব সরকার। সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) থেকে জানানো হয়েছে, রাজ্য সরকার তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে, কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছে, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারকের অধীনে মামলাটি তদন্ত করার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধও করবে পঞ্জাব সরকার।

শনিবারই পঞ্জাবে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় পঞ্জাব সরকার। তার মধ্যে ছিলেন এই কংগ্রেস নেতাও। এরপর রবিবারই দুষ্কৃতীদের গুলিতে খুন হন সিধু। সিধু মুসওয়ালার নিরাপত্তা শিথিল করার সিদ্ধান্ত নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ডিজিপি-র রবিবারের বক্তব্যেরও ব্যাখ্যা চেয়েছেন তিনি। এদিকে, সিধু মুসওয়ালা খুনের ঘটনায় সোমবার চন্ডীগড়ে আম আদমি পার্টির দফতর ও দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁরা স্লোগান দিতে থাকেন।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top