News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি : তুইকর্মাকে হারিয়ে কসমোপলিটনের বিশাল জয়
Image

শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি : তুইকর্মাকে হারিয়ে কসমোপলিটনের বিশাল জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ মে।। শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে কসমোপলিটন ক্লাবের তিন শতাধিক রান। তুইকর্মা যুব ক্লাব পর্যুদস্ত। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট এখন শেষ পর্যায়ে। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কসমোপলিটন ক্লাব ২৩০ রানের বড় ব্যবধানে তুইকর্মা যুব ক্লাবকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে কসমোপলিটন ক্লাব পরবর্তী রাউন্ডে খেলার জন্য আরো এক ধাপ এগিয়েছে। বাইখোরা স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে কসমোপলিটন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তুইকর্মা যুব ক্লাবের বোলারদের একপ্রকার ছাতু পেটা করে কসমোপলিটনের ব্যাপার্সরা নির্ধারিত ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য রেখে আগেই ওভার সংখ্যা কমিয়ে ৩৬ করা হয়। কসমোপলিটনের পক্ষে প্রীতম মজুমদার ৯৩ বল খেলে ১৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সহযোগে ৯৭ রান সংগ্রহ করে। জনক রিয়াং দুর্দান্ত ব্যাটিং করে ৯০ রান সংগ্রহ করেছে। জনক ৪৬ বল খেলে ১১টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯০ রান পায়। এছাড়া সম্রাট মজুমদার ৩৩ রান পেয়েছে। তুইকর্মা ক্লাবের জিতেন্দ্র রিয়াং ৪৭ রানে দুইটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে তুইকর্মা যুব ক্লাব ১৩.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সঞ্জীত দেববর্মা সর্বাধিক ২১ রান পায়। কসমোপলিটন ক্লাবের তিনজন বোলারই সবকটি উইকেট ভাগ করে নেয়। আশিস কুমার যাদব ২৯ রানে ৪ উইকেট পায়। এছাড়া, রাজদ্বীপ দত্ত ১৭ রানে এবং প্রসেঞ্জিত বিশ্বাস ২০ রানে তিনটি করে উইকেট তুলে নেয়। ২৩০ রানের বিশাল ব্যবধানে জয় পায় কসমোপলিটন ক্লাব।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top