News Flash

Image

Arrested: শিলচরের আদালতে পেশ গ্রেফতার ১২ জন রোহিঙ্গাকে

শিলচর (অসম), ৩০ মে (হি.স.) : গতকাল রবিবার শিলচরে ধৃত ২৬ জন রোহিঙ্গার মধ্যে ১২ জনকে আদালতে হাজির করেছে পুলিশ। আদালতের নিৰ্দেশে ৬ জন পুরুষ এবং ৬ মহিলাকে জেল হাজোতে পাঠিয়েছে আদাল৷ মহিলা কয়েকজনের সঙ্গে ৭-টি শিশুও আছে৷ এছাড়া ৭ নাবালক-নাবালিকাকে পৰ্যবেক্ষণ গৃহে পাঠানো হয়েছে৷

প্রসঙ্গত, রবিবার সকালে শিলচরের ব্যস্ততম এলাকা দেবদূত পয়েন্ট সংলগ্ন স্থান থেকে ১২টি শিশু ও আটজন মহিলা সহ মোট ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছিল শিলচ সদর থানার পুলিশ। শিলচরের জনৈক দালালের হাত ধরে কাশ্মীর থেকে দিল্লি হয়ে ট্রেনে চড়ে গুয়াহাটির কামাখ্যা স্টেশনে এসেছিল ধৃত ২৬ রোহিঙ্গা। কামাখ্যা থেকে তিনটি বিলাসবহুল ইনোভা গাড়ি রিজার্ভ করে গতকাল সকালে শিলচরে পৌঁছে তারা। তবে গোপন তথ্যের ভিত্তিতে সেখানে গাড়ি থেকে নামার সঙ্গে-সঙ্গে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top