News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ক্রিকেটের লক্ষ্যে দল
Image

মহিলা ক্রিকেটের লক্ষ্যে দল

গুছিয়ে নিলো এগিয়ে চলো সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। মূল লক্ষ্য মাঠে ভালো খেলা উপহার দেওয়া। বিশেষ লক্ষ্য রয়েছে চ্যাম্পিয়নের ধারা অক্ষুণ্ন রাখা। কার্যত গতবছরের ন্যায় এবছর ও রাজ্য মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে দল গুছিয়ে নিলো শহরের অন্যতম ক্লাব এগিয়ে চলো সংঘ। রবিবার ক্লাব গৃহের অফিসে রাজ্যের সেরা সেরা মহিলা ক্রিকেটারদের সই করিয়ে নিলো ক্লাবের কর্ম কর্তারা। পেমেন্ট ও সবার সঙ্গে একদমই আপ টু দ্য মার্ক করে নিলো এগিয়ে চলো সংঘের কর্ম কর্তারা। দারুন উদ্যোগ এটা সংঘের। গত বছরই প্রথম মহিলা ক্রিকেটে দল মাঠে নামিয়েছিলো এগিয়ে চলো সংঘ। প্রথম বারই বাজিমাত করে দিলো দল। চ্যাম্পিয়নের শিরোপা দখল করে নিলো এগিয়ে চলো সংঘ। এই ধারাবাহিকতা বজায় রাখতেই এবার ও দল গুছিয়ে নিলো ক্লাব। ফুটবলে এগিয়ে চলো সংঘের সুনাম ময়দানে বহু দিনের পুরোনো। নতুন ভাবে গত বছর থেকে শুরু হলো রাজ্যের মহিলা ক্রিকেটে বিচরণ। অন্নপূর্না, মৌচইতি, প্রিয়াংকা আচার্য, ঋজু সাহার মতো দুর্দান্ত ক্রিকেটাররা রয়েছেন এবার ও এগিয়ে চলো সংঘে। কোচের দায়িত্ব দেওয়া হলো রাজীব সাহাকে। রাজীব একজন অভিজ্ঞ ক্রিকেটার। তাই সব কিছু বিচার বিবেচনা করেই তাকে এই গুরুদায়িত্ব দিলো ক্লাব। খুব শীঘ্রই অনুশীলনে নেমে পড়বেন এগিয়ে চলোর হয়ে মহিলা ক্রিকেটাররা। এগিয়ে চলো সংঘের এবছর ও টার্গেট মহিলা ক্রিকেটে চাম্পিয়ন  হওয়া। এই টার্গেটেই অবিচল প্রত্যেকেই।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top