News Flash

  • Home
  • দিনের খবর
  • Ajit Doval: ভারত সর্বদা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ছিল, আছে এবং থাকবে : অজিত দোভাল
Image

Ajit Doval: ভারত সর্বদা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ছিল, আছে এবং থাকবে : অজিত দোভাল

দুশানবে, ২৭ মে (হি.স.): ভারত সর্বদা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ছিল, আছে এবং ভবিষ্যতেও তা থাকবে। তাজিকিস্তানের রাজধানী দুশানবে-তে চতুর্থ আঞ্চলিক নিরাপত্তা সংলাপে অংশ নিয়ে এ কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শুক্রবার আফগানিস্তান নিয়ে চতুর্থ আঞ্চলিক নিরাপত্তা সংলাপে অজিত দোভাল বলেছেন, “ভারত সর্বদা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ছিল, আছে এবং থাকবে। বহু শতাব্দী ধরে আফগানিস্তানের জনগণের সঙ্গে বিশেষ সম্পর্ক ভারতের দৃষ্টিভঙ্গিকে পথ দেখাবে। কিছুই তা পরিবর্তন করতে পারবে না।”

চতুর্থ আঞ্চলিক নিরাপত্তা সংলাপে অজিত দোভাল আরও বলেছেন, “আঞ্চলিক সংলাপ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আফগানিস্তানের জনগণকে আবারও একটি সমৃদ্ধ ও প্রাণবন্ত দেশ গঠনে সহায়তা করতে পারি আমরা।” চতুর্থ আঞ্চলিক নিরাপত্তা সংলাপের ফাঁকে ইরান, তাজিকিস্তান, রাশিয়া ও অন্যান্য দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দোভাল।

Releated Posts

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top