News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতে ঢুকে পড়া রোহিঙ্গারা এলে জোর করে ফেরৎ পাঠাবে বাংলাদেশ, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

ভারতে ঢুকে পড়া রোহিঙ্গারা এলে জোর করে ফেরৎ পাঠাবে বাংলাদেশ, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ২৭ মে (হি. স.) : ভারত থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ। মায়ানমারে সেনা অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করলে, তাঁদের জোর করে ফেরৎ পাঠানো

(পুশব্যাক) হবে। শুক্রবার সাংবাদিকদের এমনই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী আরও জানান, অপরাধ দমনে রোহিঙ্গা শিবিরে সশস্ত্র পুলিশ বালিনীর টহল জোরদার করা হবে। প্রয়োজনে মোতায়েন করা হবে বিজিবি ও ‘র‌্যাব’। এরপরও অপরাধ দমন না হলে শিবিরে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
আসাদুজ্জামান খান কামালের বক্তব্য, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার করণীয় বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিবিরে যারা আছে, তারা যাতে বাইরে যেতে না পারে, সে ব্যাপারে যথেষ্ট নজরদারি থাকবে। বর্তমানে যে পরিমাণ এপিবিএন সদস্য সেখানে কাজ করছে, তা আরও বাড়ানো হবে। প্রয়োজনে বিজিবি, র‌্যাব এবং সেনা মোতায়েন করা হবে।
তিনি বলেন, ২০১৭ সালে একসঙ্গে সাত-আট লক্ষ রোহিঙ্গা আসার পর থেকে তাদের জনসংখ্যা দিনদিন বাড়ছে। জন্ম নিয়ন্ত্রণে তাদের সচেতন করার বিষয়টি সভায় আলোচনা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে তাদের চিকিৎসার বিষয়ে। রোহিঙ্গা শিবিরের ভেতরে ও বাইরে মাদক নিয়ন্ত্রণে জোরালোভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তাবেষ্টনীর বাইরে যাওয়া, ভেতরে মাদক কারবার ও অপরাধ কর্মকাণ্ড তদারক করতে শিবিরে ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top