News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত যথাযোগ্য মর্যাদায়
Image

কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত যথাযোগ্য মর্যাদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৪ তম জন্ম দিবস আজ রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ সরকারি ও বেসরকারি উদ্যোগে এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ তথ্য সংসৃকতি দপ্তর এর উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলায় নজরুল কলা ক্ষেত্রে৷ এদিন সকালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন তথ্য-সংসৃকতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয়ের সাহা ত্রিপুরা  চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তুর সাহা প্রমুখ৷ এদিন নজরুল কলা ক্ষেত্রে বিদ্রোহী কবি নজরুল ইসলামের মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন কবি নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে আজও সমসাময়িক৷ আমাদের পৃথিবী যতদিন বেঁচে থাকবে আমাদের সংসৃকতি যতদিন জীবিত থাকবে ততদিন বিদ্রোহী কবি নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে তিনি উল্লেখ করেন৷ বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে স্মরণ করতে গিয়ে তথ্য সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন তিনি ছিলেন অনিয়ম অনাচারের বিরুদ্ধে এক বলিষ্ঠ ব্যক্তিত্ব৷ যেখানেই অন্যায় অবিচার হয়েছে সেখানেই তিনি রুখে দাঁড়িয়েছেন৷ তার বজ্র লেখনীর মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন৷ বিদ্রোহী কবি নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন৷ ছাত্র যুব সমাজকে বিদ্রোহী কবি নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷ উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে বিগত দুবছর বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা সম্ভব হয়নি৷ এবছর করোনা ভাইরাসের সংক্রমণ তেমন বিস্তার লাভ করতে না পারায় বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় সরকারি ও বেসরকারি উদ্যোগে পালন করা হচ্ছে৷ সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ও সাংসৃকতিক সংস্থা গুলিতে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে৷

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top