News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ভারতের মধ্যে বৃহত্তম, শুক্রবার ভারত ড্রোন মহোৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ভারতের মধ্যে বৃহত্তম, শুক্রবার ভারত ড্রোন মহোৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): ভারতের বৃহত্তম ড্রোন উৎসব-ভারত ড্রোন মহোৎসব ২০২২-এর সূচনা হতে চলেছে শুক্রবার। ওই দিন সকাল দশটা নাগাদ দিল্লির প্রগতি ময়দানে ভারত ড্রোন মহোৎসব ২০২২-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কিষাণ ড্রোন পাইলটদের সঙ্গেও মতবিনিময় করবেন, খোলা আকাশে ড্রোন প্রদর্শনের সাক্ষী থাকবেন এবং ড্রোন প্রদর্শনী কেন্দ্রে স্টার্টআপগুলির সঙ্গে কথা বলবেন।

ভারত ড্রোন মহোৎসব ২০২২ দু’দিনের একটি অনুষ্ঠান, ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। সরকারি আধিকারিক, বিদেশী কূটনীতিক, সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, পিএসইউ, বেসরকারী কোম্পানি এবং ড্রোন স্টার্টআপ প্রভৃতি-সহ ১৬০০টিরও বেশি প্রতিনিধি মহোৎসবে অংশ নেবেন।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top