News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট : বিপ্লবের বোলিং
Image

শান্তিরবাজারে ক্রিকেট : বিপ্লবের বোলিং

শান্তুর ব্যাটিংয়ে জগন্নাথ পাড়া জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।। জগন্নাথ পাড়া প্লে সেন্টারের দুরন্ত জয়। শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট এখন জমজমাট পর্যায়ে। বৃষ্টির ফাঁকে ফাঁকেই চলছে ক্রিকেট টুর্নামেন্ট।শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার বাতাবরণও তৈরি হয়েছে। বৃহস্পতিবারে এক গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা ছিল অংকুর ইউনিট বনাম জগন্নাথ পাড়া প্লে সেন্টার-এর মধ্যে। তারকা সম্মৃদ্ধ জগন্নাথ পাড়া প্লে সেন্টার এতে জয়ের ধারা অব্যাহত রেখেছে। দুর্দান্ত জয় পেয়েছে ১০ উইকেটের ব্যবধানে। শান্তিরবাজার-এর বাইখোরা স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে অংকুর ইউনিট প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটার্স-দের ব্যর্থতায় একদিকে যেমন এক ঘন্টা – সোয়া ঘন্টার বেশি উইকেটে টিকে থাকা সম্ভব হয়নি, অপরদিকে স্কোরবোর্ডেও তেমন চোখে লাগার মতো স্কোর গড়তে পারেনি। ১৮ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে অংকুর ইউনিট মাত্র ৫৬ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে রূপক বড়ুয়া (১৩ রান) একমাত্র দুই অঙ্কের স্কোরকে স্পর্শ করে। অতিরিক্ত হিসেবে ১৬ রান না পেলে হয়তো ৫০ পার হয়ো না। জগন্নাথ পাড়া প্লে সেন্টারের বোলার বিপ্লব দাস একাই ৬টি উইকেট তুলে নিয়েছে ২৫ রানের বিনিময়ে। এছাড়া বিজয় সেন ৫ রানে ২ টি এবং সুবর্ণ সরকার ও রমেশ রিয়াং একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জগন্নাথ পাড়া প্লে সেন্টার এক ঘণ্টার মধ্যে ২৫ বল খেলে বিনা উইকেটেই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। শান্তু মজুমদার ও চিরঞ্জিত দাসের ওপেনিং জুটির অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়। শান্তু মূলতঃ চিরঞ্জিতকে একদিকে দাঁড় করিয়ে একাই ১২ মিনিট উইকেটে থেকে ২০ বল খেলে ৯টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় দলকে সহজ জয় এনে দেয়। জগন্নাথ পাড়া প্লে সেন্টার ১০ উইকেটের বিশাল ব্যবধানে দুরন্ত জয় পেয়েছে।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top