News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : ইরানীতে দুই পরিবারের রক্তক্ষয়ি সংঘর্ষে গুরুতর আহত পাঁচজন
Image

Attack : ইরানীতে দুই পরিবারের রক্তক্ষয়ি সংঘর্ষে গুরুতর আহত পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ বুধবার দুপুর ১ টা নাগাদ ঊনকোটি জেলার কৈলাশহরের শ্রীনাথপুরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ সংঘর্ষে গুরুতর আহত হয়েছে পাঁচজন৷ আহতরা হলো ওয়াতির আলী , বাছির আলী , আছিয়া বেগম , হুসনা বেগম এবং সঞ্জিব আলী৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে টিএসআর বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷

সংবাদ সূত্রে জানা যায় , শিশুদের নিয়ে ঝগড়ার সূত্রপাত হয়৷ শিশুদের মধ্যে ঝগড়ার জের ধরেই বড়দের মধ্যে মারামারি  ও হাঙ্গামা  হয়৷ এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে৷ কি কারণে হঠাৎ করে ছোট শিশুদের  মধ্যে ঝগরা হয়েছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ এ ব্যাপারে ইরানি থানায় মামলা পাল্টা মামলা গ্রহণ করা হয়েছে৷ ইরানি থানার পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top