News Flash

  • Home
  • ত্রিপুরা
  • AMC : নিস্কশনী ব্যবস্থাকে সুগম করতে রাজধানীতে ড্রেনের স্লেব ভাঙছে পুর নিগম
Image

AMC : নিস্কশনী ব্যবস্থাকে সুগম করতে রাজধানীতে ড্রেনের স্লেব ভাঙছে পুর নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ দুই থেকে তিন ঘন্টার বৃষ্টিতে বানভাসী হয়েছিল শহর আগরতলা৷ রাজধানীর শকুন্তলা রোডে প্রায় বুক সমান জল জমে৷ দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীদের৷ এবার জল যন্ত্রনা রোধে উদ্যোগ নিল পুর নিগম৷ আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্যোগে বুধবার আগরতলা শকুন্তলা রোডে জল নিষ্কাশন ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে শকুন্তলা রোডের দুপাশে থাকা ড্রেনের কালভার্ট ভেঙ্গে পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তারই অঙ্গ হিসেবে রাস্তার দু’ধারে থাকা ড্রেনের কালভার্ট ভেঙ্গে ফেলা হয়৷

পুর নিগমের পক্ষ থেকে সেন্ট্রাল জোন এর চেয়ারম্যান রত্না দত্ত জানান কিছু আগের বৃষ্টিতে শহরের অবস্থা বেহাল হয়ে পড়ে৷ জল জমে যায় শকুন্তলা রোড এলাকায়৷ আগরতলা পুর নিগমের কমিশনার সহ সকলে মিলে চেষ্টা চালান জমা জল নিষ্কাশনের জন্য৷ তারপর ব্যবসায়ীদের জানানো হয়েছিল ড্রেনের উপরে থাকা স্লেব গুলি ভেঙ্গে ফেলার জন্য৷ ড্রেইন গুলি পরিষ্কার করা যায়৷ কিন্তু  ব্যবসায়ীরা স্লেব গুলি না ভাঙ্গায় পুর নিগম থেকে ভেঙ্গে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷

রত্না দত্তের কথায়, জনগণের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই প্রত্যেক ব্যবসায়ী যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ ওরিয়েন্ট চৌমুহনী , শকুন্তলা রোডের ড্রেইনের স্লেবগুলি ভেঙ্গে দিয়ে ড্রেইন পরিষ্কার করা হবে বলে জানান তিনি৷  আগামী দিনে পুর নিগম থেকে পুনরায় স্লেব গুলি নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান পুর নিগমের সেন্ট্রাল জোন এর চেয়ারম্যান রত্না দত্ত৷

Releated Posts

শামুক সংগ্রহ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু উপজাতি মহিলার

বিশ্রামগঞ্জ, ২০ মে : জীবন-জীবিকার তাগিদে শামুক সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বিশ্রামগঞ্জ থানা এলাকায়। মৃতার…

ByByReshmi Debnath May 20, 2026

প্রেমের সম্পর্কে ভাঙন, যুবকের আত্মহত্যা, প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২০ মে : আমতলী থানার অন্তর্গত মধুবন রানীরখামার ২ নং ওয়ার্ড এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath May 20, 2026

টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে কালোবাজারির অভিযোগে সিলিন্ডার আটক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মে: দীর্ঘদিন ধরেই উনকোটি জেলার টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার কালোবাজারির অভিযোগ উঠছিল।…

ByByReshmi Debnath May 20, 2026

স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে বিহারের দুই যুবক

আগরতলা, ২০ মে : স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিহারের দুই যুবককে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। বুধবার দুপুরে শ্রীনগর…

ByByReshmi Debnath May 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top