News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : লরির ধাক্কায় সুকটি থেকে পড়ে গুরুতর আহত মহিলা পুলিশ সাব-ইনস্পেক্টর
Image

Accident : লরির ধাক্কায় সুকটি থেকে পড়ে গুরুতর আহত মহিলা পুলিশ সাব-ইনস্পেক্টর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ বুধবার তেলিয়ামুড়া লরির ধাক্কায় সুকটি নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছেন এক মহিলা পুলিশ অফিসার৷ আহত মহিলা পুলিশ সাব-ইন্সপেক্টর এর নাম উর্মিলা মিত্র৷ জানা যায় ওই সাব-ইন্সপেক্টর বাড়ি থেকে সুকটি নিয়ে তেলিয়ামুড়া থানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন৷ একটি দ্রুতগামী লরি ওই মহিলা পুলিশ অফিসারের সুকটিকে ধাক্কা দেয়৷ লরির ধাক্কায় সুকটি নিয়ে ছিটকে পড়ে মহিলা পুলিশ অফিসার গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় লোকজনরা দুর্ঘটনার পরপরই দমকল বাহিনীকে খবর দেন৷

খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে পথ দুর্ঘটনায় আহত মহিলা পুলিশ সাব-ইন্সপেক্টর উর্মিলা মিত্রকে উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে ওই মহিলা পুলিশ ইন্সপেক্টর জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাড়িটিকে চালকসহ আটক করেছে পুলিশ৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top