News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Pineapple : ত্রিপুরা থেকে ৪ কুইন্টাল কুইন প্রজাতির আনারস দিল্লি রওয়ানা
Image

Pineapple : ত্রিপুরা থেকে ৪ কুইন্টাল কুইন প্রজাতির আনারস দিল্লি রওয়ানা

আগরতলা, ২৪ মে (হি. স.) : ত্রিপুরার রসালো ফল কুইন প্রজাতির আনারস দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। দিল্লিতে মাদার ডায়েরি সংস্থার ফল ও সব্জি বিক্রয় কেন্দ্র সফল-র জন্য ৪ কুইন্টাল আনারস ত্রিপুরা থেকে রপ্তানি হচ্ছে। গুয়াহাটি স্থিত সেসটা ডেভেলপমেন্ট সার্ভিস ওই আনারস রপ্তানির দায়িত্বে রয়েছে।

সিপাহিজলা জেলায় মোহনভোগ ব্লক থেকে চাষীদের কাছ ওই আনারস সংগ্রহ করা হয়েছে। ত্রিপুরার সাথে রেল সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিমান যোগে ওই রসালো ফল দিল্লি পাড়ি দিয়েছে। ত্রিপুরার কুইন প্রজাতির আনারস ইতিমধ্যেই জিআই ট্যাগিং হয়ে গেছে। এখন দেশীয় বাজারের সাথে সারা বিশ্বের দরবারে আনারস পৌছে দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে।

কুইন আনারস ইতিমধ্যে রাজ্যের ফল হিসেবে ঘোষিত হয়েছে। ত্রিপুরায় প্রতি বছর ৮৮০০ হেক্টর জমিতে প্রায় ১.২৮ মেট্রিক টন আনারসের ফলন হচ্ছে। প্রতি হেক্টরে ১৮.৭৩ টন আনারস ত্রিপুরায় ফলন হচ্ছে, যা জাতীয় গড় ১৫.৮০ টনের তুলনায় বেশি বলেই প্রমাণিত হয়েছে।

প্রসঙ্গত, সিপাহিজলা জেলা কুইন প্রজাতির আনারস ফলনে রেকর্ড করেছে। প্রায় ৪০০০ আনারস চাষী ওই ফলের চাষে পরিশ্রম করে চলেছেন।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top