News Flash

  • Home
  • বাণিজ্য
  • ইরানে বহুতল ভবন ধসে নিহত ১০, নিখোঁজ আরও কয়েকজন
Image

ইরানে বহুতল ভবন ধসে নিহত ১০, নিখোঁজ আরও কয়েকজন

আবাদান (ইরান), ২৪ মে (হি.স.) : ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে একটি ভবন ধসে পড়ে ১০ জন নিহত হয়েছেন। ১০ তলা একটি ভবন আংশিক ধসে পড়ার ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু লোক। স্থানীয় সময় গতকাল সোমবার ভবনটি আংশিক ধসে পড়ে। এতে কমপক্ষে ৮০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।১০ তলা ভবনটিকে আবাসিক ও বাণিজ্যিক দুই কাজেই ব্যবহার করা হতো। খুজেস্তান প্রদেশের একজন ডেপুটি গভর্নর আইআরএনএ বলেন, কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ধ্বংসস্তূপে আরও অনেকে আটকা পড়ে আছেন। তবে কতজন আটকা পড়ে আছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খুজেস্তান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান ভবন ধসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবনটির মালিক ও এর নির্মাণকারী ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে।–

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top