News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৬ আগরতলা কেন্দ্রে মিছিল
Image

Protest : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৬ আগরতলা কেন্দ্রে মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ ২০২৩ বিধানসভা নির্বাচন৷ প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শক্তিরমহড়া নিয়ে রাস্তায় বের হচ্ছে প্রতিনিয়ত৷ যেখানে শাসক দল একটুকরো জমি ছাড়তে নারাজ, ঠিক সেই জায়গাতেই শেষ টুকরো জমির জন্য লড়াই করছে প্রত্যেকটি বিরোধী দল৷ প্রায় তিন বছর বামেদের ২৫ বছরের সাম্রাজ্য ধবংস হওয়ার পর ঘরবন্দী ছিল বাম সংগঠনগুলো৷ সেখানে কংগ্রেস দলের তেমন কোনো প্রভাব লক্ষ করা যায়নি এতদিন৷ তবে নির্বাচন যত এগিয়ে বিরোধীরা ততোই সুর চড়াচ্ছে শাসকের বিরুদ্ধে৷

প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক যিনি আবার সংস্কারপন্থী বিধায়কের নামেও পরিচিত ছিলেন, তিনি কংগ্রেসে যোগদানের পর কংগ্রেস দল নতুন করে অক্সিজেন যোগাতে শুরু করেছে৷ প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস দলে যোগদান করার পর প্রায়শই শাসক দলের রক্তচক্ষুর বিপরীতে দাঁড়াচ্ছেন তিনি৷

এবার নিজের নির্বাচনী কেন্দ্র অর্থাৎ ৬ আগরতলায় প্রচারে ঝড় তুললেন ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন৷ ‘‘মেহেঙ্গাই মুক্ত ভারত’’ – এই শ্লোগানকে সামনে রেখে এদিন বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ কংগ্রেস দল৷ এ দিনের মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন৷

Releated Posts

খুমুলুঙের একলব্য মডেল স্কুল সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে খুমুলুঙে একলব্য মডেল স্কুল পরিদর্শন করেন। তিনি…

ByByReshmi Debnath Jun 28, 2026

জিরানিয়া ল’ কলেজে নারীর অধিকার রক্ষায় সাংবিধানিক ও আইনি সুরক্ষা নিয়ে সেমিনার

আগরতলা, ২৮ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরস্থিত জিরানিয়া ল’ কলেজে   “ভারতে নারীর অধিকার সংরক্ষণ: সাংবিধানিক, আইনি ও সামাজিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

স্ত্রীর গ্রেফতারের পর জঙ্গলে কৃষকের দেহ উদ্ধার, মানসিক অবসাদের অভিযোগ পরিবারের

তেলিয়ামুড়া, ২৮ জুন: রাজধানীর লঙ্কামুড়া এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক প্রদীপ দাস (৪৬)-এর মৃতদেহ রবিবার সকালে বাড়ির পাশের একটি…

ByByReshmi Debnath Jun 28, 2026

পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা

সোনামুড়া, ২৮ জুন: পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top