News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : অটো চালকদের মর্জিমাফিক ভাড়া আদায়, প্রতিবাদে পথ অবরোধ
Image

Protest : অটো চালকদের মর্জিমাফিক ভাড়া আদায়, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ সোমবার সাতসকালে ধলাই জেলার আমবাসার জগন্নাথপুর এলাকায় আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা৷ এলাকাবাসীর অভিযোগ অটোচালকদের দৌরাত্ম্য তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে৷ অটো চালকরা তাদের মর্জিমাফিক যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে চলেছে৷ এলাকার কৃষক এবং জুমিয়ারা তাদের উৎপাদিত সামগ্রী যানবাহনের অভাবে বাজারজাত করতে পারছে না৷ অটোতে করে এসব সামগ্রী নিয়ে যেতে হলে মোটা অংকের ভাড়া দাবি করা হচ্ছে৷

অটো চালকরা এলাকায় রীতিমতো নৈরাজ্য স্থাপন করেছে বলেও তারা অভিযোগ করেন৷ এলাকায় টমটম সহ অন্যান্য ছোটখাটো যানবাহনকে প্রবেশ করতে দেওয়া হয় না বলেও অভিযোগ৷ অটো চালকরা একচেটিয়াভাবে মানুষের কাছ থেকে ভাড়া আদায়ের লক্ষ্যে এ ধরনের কৌশল নিয়েছে৷ অটো চালকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দারা সোমবার সকাল থেকে আমবাসা গন্ডাছড়া সড়কের জগন্নাথপুরে অবরোধ করেন৷

অবরোধের খবর পেয়ে আমবাসা থানার পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে যান৷ স্থানীয় মানুষের সমস্যা সম্পর্কে তারা অবগত হন৷ অটোচালকদের দৌরাত্ম্য রোধ এবং এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়৷ সেই প্রতিশ্রুতি দেয় তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন৷ এদিকে আচমকা আমবাসা গন্ডাছড়া সড়কের জগন্নাথপুরে সোমবার সকাল থেকে পথ অবরোধ করার ফলে অবরুদ্ধ স্থলের দু’পাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে যাত্রীদুভর্োগ চরমে আকার ধারণ করে৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top