News Flash

  • Home
  • দিনের খবর
  • Death : হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ
Image

Death : হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ

নদীয়া, ২২ মে (হি.স.) : রবিবার ভোররাতে নদীয়া জেলার শক্তিনগর জেলা হাসপাতালের বাথরুমে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত মহিলার নাম ভানুমতি সরকার (৬০)। এই ঘটনায় হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভানুমতি সরকার। শনিবার গভীর রাতে তিনি টয়লেটে যান। কিন্তু অনেকক্ষণ পরেও সে না ফেরায় টয়লেটের দরজা খুলে দেখা যায় সে ফাঁস দিয়ে ঝুলছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। এ ক্ষেত্রে হাসপাতালের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠেছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top