News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : দুর্জয়নগরে নেশা বিরোধী অভিযান চালালেন এলাকাবাসী
Image

Protest : দুর্জয়নগরে নেশা বিরোধী অভিযান চালালেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ দুর্জয় নগর এলাকায় নেশা বিরোধী অভিযান চালাল স্থানীয় বাসিন্দারা৷ জানা যায় দুর্জয়নগর এলাকায় নেশাখোরদের উৎপাতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ স্থানীয় বাড়িঘরে নেশা সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে বলে অভিযোগ৷ সে কারণেই স্থানীয় বেশ কিছু লোকজন রবিবার দুর্জয় নগর এলাকার কয়েকটি বাড়িতে নেশা বিরোধী অভিযান চালান৷ অভিযান চালাতে গেলে পাপাই নামে এক ব্যক্তির বাড়িতে আক্রান্ত হন নেশা বিরোধী অভিযানে অংশগ্রহণকারীরা৷ তাতে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ নেশা বিরোধী অভিযানের সামিল হওয়া লোকজনরা উত্তেজিত হয়ে ওই বাড়িতে ভাঙচুর চালান৷ ঘটনার পরপরই স্থানীয় এয়ারপোর্ট থানার পুলিশকে খবর দেন৷

এদিকে বাড়ির মালিক নেশা বিক্রেতা পাপাই কে আটক করে উত্তম-মধ্যম দেন নেশা বিরোধী অভিযানের সামিল হওয়া লোকজনরা৷ তাকে সেখানে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে এয়ারপোর্ট থানার পুলিশ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নেশাখোরদের উৎপাতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত স্থানীয়রাই রবিবার নেশা বিরোধী অভিযানের সামিল হতে বাধ্য হন৷ এলাকার বেশ কয়েকটি বাড়িঘরে অভিযান চালিয়ে নেশা বিক্রি বন্ধ করতে এবং আড্ডা খানা বন্ধ করতে তারা নির্দেশ দিয়েছেন৷ তাতে কাজ না হলে তারা কঠোর মনোভাব গ্রহণ করবেন বলে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিয়েছেন৷উল্লেখ্য দূর জয়নগর এলাকায় দীর্ঘদিন ধরেই নেশাকারী এবং নেশাখোরদের উৎপাদন বৃদ্ধি পেলেও এয়ারপোর্ট থানার পুলিশ কার্যকরী কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ৷ সে কারণেই এলাকায় নেশাখোর ও নেশা কারবারিদের উৎপাত দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top