News Flash

  • Home
  • খেলা
  • RCB : মরণ-বাঁচন ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল দিল্লি, পৌঁছে গেল কোহলিরা
Image

RCB : মরণ-বাঁচন ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল দিল্লি, পৌঁছে গেল কোহলিরা

মুম্বই, ২২ মে (হি.স.) : আইপিএলের গ্রুপ পর্বের শেষে এসে নাটকীয় মোড়। মরণ-বাঁচন ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। আর কপাল খুলে গেল বিরাট কোহলির আরসিবির। চতুর্থ দল হিসাবে আইপিএলের প্লে-অফ চলে গেলেন বিরাটরা।

শনিবারের রাতের ম্যাচ মুম্বইয়ের জন্য যতটা না জরুরি ছিল, তার থেকে অনেক বেশি জরুরি ছিল দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির জন্য। কেন না ম্যাচে অপ্রত্যাশিতভাবে দিল্লি ক্যাপিটালসকে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এজন্য শনিবারের রাতের ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। আর দিল্লি ক্যাপিটালস হেরে তাদের প্লে-অফে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হল। বরং পৌঁছে গেল আরসিবি। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক । প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি দিল্লির। ভরসাযোগ্য দুই বিদেশি ব্যাটার ওয়ার্নার (৫) এবং মিচেল মার্শ (০) দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। এরপর পৃথ্বী শ’কে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক পন্থ। শেষদিকে মাত্র ১০ বলে ১৯ রান করে অক্ষর প্যাটেল দিল্লিকে ১৫৯ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা জঘন্য করে মুম্বই। ১৩ বলে মাত্র ২ রান করে রোহিত আউট হওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়ায় মুম্বই। ঈশান কিষান এবং ব্রেভিস জুটি বেঁধে মুম্বইকে লড়াইয়ে ফেরান। ঈশান করেন ৪৮ রান। ব্রেভিস করেন ৩৭ রান। এদিনের এ হেন গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ একাধিক ভুল করে বসলেন। প্রথমে তিনি ব্রেভিসের সহজ ক্যাচ ছাড়লেন। তারপর আবার টিম ডেভিডের নিশ্চিত কট বিহাইন্ডে রিভিউ নিলেন না। পন্থের এই জোড়া ভুলই দিল্লিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top