News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Rega Workers : নতুন নিয়ম মানতে নারাজ রেগা শ্রমিকরা, গন্ডাছড়ায় প্রশসানের বৈঠক নিষ্ফলা
Image

Rega Workers : নতুন নিয়ম মানতে নারাজ রেগা শ্রমিকরা, গন্ডাছড়ায় প্রশসানের বৈঠক নিষ্ফলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ মহকুমা শাসক আলোচনায় বসলেন রেগার শ্রমিকদের নিয়ে৷ গন্ডাছড়া মহকুমায় শাসক অফিসের কনফারেন্স হলে রেগার শ্রমিক ও মহকুমা শাসক অরিন্দম দাস, গন্ডাছড়া আরডি ব্লকের বিডিও আমফান ডার্লং, মহকুমা পুলিশ অফিসার দশিরাম রিয়াং এবং মহকুমা ১৯টি ভিলেজের পঞ্চায়েত সচিব, জিআরএস সহ এই আলোচনার টেবিলে বসেন৷ গত কয়েক দিন ধরে মহকুমা জুড়ে রেগার শ্রমিকের রাস্তা সহ বিডিও অফিসে তালা মারেন৷ কি কারণে এই অবস্তা তা খতিয়ে দেখতে এই আলোচনা৷ উঠে আসে কিছু সংখ্যক জিআরএস  উদ্দেশ্য প্রণোদিতভাবে  রেগার শ্রমিকের সাথে দ্বিচারিতা করছেন বলে অভিযোগ উঠেছে৷ শ্রমিকেরা সকাশ আটটার সময় কাজ ধরেন৷দেখা যায় যে শ্রমীকদেরা ১২টার মধ্যে যতটুকু কাজ দেওয়া হয় তা সেরে ফেলে  চারটা পর্যন্ত বসে থাকতে হয় ফটো তোলার জন্য৷তার পরও দেখা যায় যে সন্ধ্যা গনিয়ে আসলে ফটো তোলার জন্য আসেন না৷  শ্রমিকদের দাবি একশত আশি টাকার জন্য আমাদের কাজের গোড়ায় হিসাব করে দেখুন দশ ঘন্টা বসে থাকতে হয়৷ একশত আশি টাকার জন্য৷


আজ গন্ডছড়া মহকূমা শাসক অফিসের  কনফারেন্স হলে রেগার শ্রমিক ও ১৯টা ভিলেজের পঞ্চায়েত সচিব, জিআর এস এবং  গন্ডাছড়া মহকুমা শাসক ,গন্ডাছড়া আরডি ব্লকের  বিডিও, মহকুমা  সমাজ সেবকগণ এই আলোচনায় ছিলেন৷আলোচনায় উঠে আসে যে  সকাল দশ টায় একবার এবংদূপুর কাজের গোড়াত ফটো তোলা হবে৷ দীর্ঘ আলোচনার পর রেগার শ্রমিকেরা তা মানতে রাজি নন৷ তাদের দাবি আগের মত কাজ করাতে হবে৷ মহকুমা শাসক বলেন যে , না সরকারের যে গাইড লাইন দিয়েছে আমি তো আর পালটাতে পারব না৷ এই দিকে রেগার শ্রমিকেরা জানান যে ,আমাদের দাবি না মানা হলে আগামী দিন আমরা আরো বৃহত্তম আন্দোলনে যাব৷

Releated Posts

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top