News Flash

  • Home
  • দিনের খবর
  • Rain : বৃষ্টিতে বেহাল অবস্থা কেরলে, ৭টি জেলায় হলুদ সতর্কতা জারি
Image

Rain : বৃষ্টিতে বেহাল অবস্থা কেরলে, ৭টি জেলায় হলুদ সতর্কতা জারি

তিরুবনন্তপুরম, ১৮ মে (হি.স.): অবিশ্রান্ত বৃষ্টিতে বেহাল অবস্থা কেরলের জনগণের। প্রাক-বর্ষার বৃষ্টিতে ভিজছে কেরলের বিভিন্ন জেলা। এমতাবস্থায় কেরলের ৭টি জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হলুদ সতর্কতা জারি হওয়া এই ৭টি জেলা হল-ত্রিসূর, পালাক্কড়, মালাপ্পুরম, কোঝিকোড়ে, ওয়ানাড, কান্নুর ও কাসারগড়।

আগামী ৫ দিন কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির জেরে কোট্টায়াম শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে যায়। বিঘ্নিত হয় যানবাহন চলাচল। বৃষ্টির পাশাপাশি বজ্রাঘাতেরও সতর্কতা জারি করা হয়েছে। বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে কেরলের বিভিন্ন জেলায়। কেরলের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি টিম মোতায়েন করা হয়েছে।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top