News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Camp : করিমগঞ্জে আরও ত্রাণশিবির খোলা সহ বন্যার্তদের পর্যাপ্ত রেশন সামগ্রী বিলির দাবি জেলা কং-এর
Image

Camp : করিমগঞ্জে আরও ত্রাণশিবির খোলা সহ বন্যার্তদের পর্যাপ্ত রেশন সামগ্রী বিলির দাবি জেলা কং-এর

করিমগঞ্জ (অসম), ১৮ মে (হি.স.) : জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে এখন পর্যন্ত সাতটি ত্ৰাণ শিবির খোলা হয়েছে। কিন্তু বন্যাক্রান্তের তুলনায় শিবিরের সংখ্যা পর্যাপ্ত নয়। শহর সহ কুশিয়ারা নদী-তীরবর্তী অঞ্চলে কয়েকশো মানুষ বন্যার জলে আবদ্ধ। বন্যাক্রান্ত সকলকে শিবিরে নিয়ে আসার ব্যবস্থা করতে জেলাশাসকের কাছে দাবি জানিয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস।

করিমগঞ্জ শহরে এখন পর্যন্ত যে কয়টি শিবির খোলা হয়েছে, সেগুলো পর্যাপ্ত নয়। তাই আর‌ও কয়েকটি ত্রাণ শিবির খোলার দাবি জানিয়েছে কংগ্রেস। ত্রাণশিবির খোলার পাশাপাশি চলমান দুর্যোগের সময় যাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ শাক-সবজি, ওষুধপত্রের মূল্য নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার দাবি জানিয়ে জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেছে জেলা কংগ্রেস।

করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে আজ বুধবার এক প্রতিনিধি দল জেলাশাসকমৃদুল যাদবের সঙ্গে দেখা করেছে। জেলা কংগ্রেসের স্মারকপত্রে লেখা হয়েছে, ত্রাণশিবিরগুলিতে পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী বিতরণ করা, বিশুদ্ধ পানীয় জল সহ প্রয়োজনীয় ওষুধপত্র‌ও পৌঁছে দেওয়ার আর্জি জানানো হয়েছে। জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎকালে জেলা কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম উপ-সভাপতি তথা শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, জেলা কংগ্রেসের উপ-সভাপতি একে তাপাদার, মিডিয়া সেলের চেয়ারম্যান শুভঙ্কর দাস, শুভজিৎ চক্রবর্তী, প্রদীপ কুরি, আসান চৌধুরী, শুভম দাস প্রমুখ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top