News Flash

  • Home
  • বিদেশ
  • Arrested : ধর্ষণের অভিযোগে গ্রেফতার কনজারভেটিভ পার্টির সাংসদ
Image

Arrested : ধর্ষণের অভিযোগে গ্রেফতার কনজারভেটিভ পার্টির সাংসদ

লন্ডন, ১৮ মে (হি.স.): ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সমস্যা বেড়েই চলেছে প্রতিদিন। এবার এক সাংসদের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হয়রানির অভিযোগ উঠেছে।এখনও পরিচয় প্রকাশ না করলেও তাকে গ্রেফতার করা হয়েছে ।

জানা গেছে, এই সাংসদের বয়স প্রায় ৫০ বছর। পুলিশ বিষয়টির তদন্ত করছে বলে জানা গেছে। একইসঙ্গে আরও জানা গেছে যে, বিষয়টি প্রকাশ্যে আসার পর দলের তরফে তাঁকে সংসদ থেকে দূরে থাকতে বলা হয়েছে। একটি বিবৃতি জারি করে, কনজারভেটিভ হুইপ অফিস বলেছে, ‘তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কোনও মন্তব্য করব না।’ যদিও পুলিশ জানিয়েছে অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে অভিযুক্তকে সরকারি অফিসে হয়রানি এবং অসদাচরণের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দাবি করেছে তারা ২০২০ সালের জানুয়ারিতে একটি রিপোর্ট পায়। সেখানে ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত লন্ডনে এই অভিযুক্তের ঘটানো অপরাধ সম্পর্কে জানানো হয়েছে।

এর আগে ব্রিটেনের পার্লামেন্ট অর্থাৎ হাউস অব কমন্সে ঘটে যাওয়া একটি লজ্জাজনক বিষয় সামনে আসে। সংসদে বসেই পর্ন দেখছিলেন ৬৫ বছর বয়স্ক সাংসদ নিল পেরিশ। সাংসদের এই কর্মকাণ্ড দেখে ফেলেন এক মহিলা। এর পরে ব্যাপক তোলপাড় হয়। এছাড়াও, আরেক কনজারভেটিভ এমপি ইমরান আহমেদ খানও সম্প্রতি ১৫ বছরের এক ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এরপর তার পদত্যাগ দাবি করেন বিরোধীরা। এই ইস্যুতে ক্রমবর্ধমান বিরোধিতার পরিপ্রেক্ষিতে ইমরান আহমেদ খানকে পদত্যাগ করতে হয়েছে। এর মধ্যে ফের বিপাকে কনজারভেটিভ পার্টি ।

Releated Posts

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

ওমানে ‘এমটি সেলেস্টিয়াল’-এ অসুস্থতাজনিত কারণে ভারতীয় নাবিকের মৃত্যু, মরদেহ দ্রুত দেশে ফেরাতে তৎপর ভারতীয় দূতাবাস

মাসকাট, ১৪ জুন (আইএএনএস): ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ জাহাজে অসুস্থতাজনিত কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু…

ByByNews Desk Jun 14, 2026

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে নেমেছে পুলিশ

লন্ডন, ১৪ জুন (আইএএনএস): ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় সাউথলে ছুরিকাঘাতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় খুনের…

ByByNews Desk Jun 14, 2026

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৬১, আহত ১,৪০০-র বেশি

ম্যানিলা, ১৪ জুন (আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলে ৮ জুন আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top