News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sushant Chowdhury : ত্রিপুরা : প্রথা মেনে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে চারটি সিদ্ধান্ত নীতিগতভাবে গৃহীত
Image

Sushant Chowdhury : ত্রিপুরা : প্রথা মেনে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে চারটি সিদ্ধান্ত নীতিগতভাবে গৃহীত

আগরতলা, ১৬ মে (হি. স.) : প্রথা মেনে আজ ত্রিপুরায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে নবগঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে চারটি সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। আজ বিকেলে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী নীতিগতভাবে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন।

তাঁর কথায়, আজ মন্ত্রিসভা গঠিত হয়েছে। প্রথা মেনে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে শুধুমাত্র নীতিগতভাবেই চারটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী সময়ে ওই সিদ্ধান্তগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তিনি জানান, গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে ত্রিপুরায় দিব্যাঙ্গজনদের সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা সহ অর্থনৈতিক, সামাজিক মান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাথে তিনি যোগ করেন, জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে আদিম জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে ত্রিপুরায় আদিম জাতি গোষ্ঠীর সার্বিক উন্নতিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে। তাঁর দাবি, ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে খুব শীঘ্রই রাজ্য স্বাস্থ্য নীতি গ্রহণ করা হবে। এদিন তিনি দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরার আর্থ সামাজিক অবস্থার উন্নতি, রাজ্যের বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রাজ্যের এবং বহির্রাজ্যের উদ্যোগীদের রাজ্যে বিনিয়োগের লক্ষ্যে ত্রিপুরা রাজ্য আইটি পলিসি পুনরুজ্জীবিত করা হবে।তাঁর কথায়, ২০১৭ সালে ত্রিপুরা আইটি পলিসি তৈরি করা হয়েছিল। ইতিমধ্যেই ওই পলিসির সময়সীমা সমাপ্ত হয়ে গেছে। আগামীদিনে রাজ্য আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top