News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : ধলাই জেলা হাসপাতালের সামনে ওষুধের দোকানে চুরি
Image

Thief : ধলাই জেলা হাসপাতালের সামনে ওষুধের দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ ধলাই জেলা হাসপাতালের সামনে একটি ঔষধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ ওষুধের দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে এবং ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ জানা যায় সোমবার সকালে ওষুধের দোকানের মালিক দোকান খুলতে এসে লক্ষ্য করেন দোকানের দরজার তালা ভাঙ্গা৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়৷

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনার তদন্ত করেছে পুলিশ৷ দোকান মালিক জানিয়েছেন বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ দোকানের বিভিন্ন ঔষধপত্র লন্ডভন্ড করে ফেলে গেছে৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ ধলাই জেলা হাসপাতাল সংলগ্ণ এলাকায় ওষুধের দোকানে চুরির ঘটনা এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সংশয়ে ফেলেছে৷ এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top