News Flash

  • Home
  • বাণিজ্য
  • Stock Market: দোলাচলে শেয়ার বাজার, কিছুটা উঠল সূচক
Image

Stock Market: দোলাচলে শেয়ার বাজার, কিছুটা উঠল সূচক

মুম্বই, ১৬ মে (হি. স.) : সোমবার সপ্তাহের শুরুতে দোলাচলে শেয়ার বাজার। বাজার সবুজে খুললেও প্রথম থেকে খুব একটা গতি দেখা যায়নি সূচকে। এদিন বেলা দশটার দিকে এক শতাংশ বেড়ে যায় নিফটির সূচক। পিছিয়ে থাকেনি সেনসেক্স। টানা কয়েকদিন পতনের পর আজ বাজারের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

মার্কেট সবুজে মাত্র কিছু পয়েন্ট ওপরে শুরু করে। এক সময় লালে চলে এসেছিল নিফটি। পরে অবশ্য বেলা দশটার পর ১.২০ শতাংশের বেশি ওপরে উঠে যায় সূচক। বাড়তে থাকে ব্যাঙ্ক, আইটি এমনকী মেটাল স্টকস। এদিন সেনসেক্স ২০২.৩৪ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বৃদ্ধির সাথে ৫২.৯৯৫.৯৬ স্তরে খুলেছে। সেখানে নিফটির সূচক ৬২.০০ পয়েন্টের সামান্য বৃদ্ধির সঙ্গে ১৫,৮৪৪.১৫ স্তরে লেনদেন করেছে। এশিয়ার বাজারগুলো এদিন ভালো শুরু করেছে। নিক্কেই সবুজে শুরু করায় ভারতের বাজারেও তার প্রভাব পড়েছে। একই সময়ে সাংহাই ও কসপি লালে ট্রেড করছে। পাশাপাশি মার্কিন বাজারে ডাও জোনস বেড়েছে ১৫০ পয়েন্ট । এদিন সেনসেক্সের শীর্ষ-৩০ স্টকগুলির মধ্যে ৭টি স্টক লালে ট্রেড করছে।
এদিন বাজার শুরুর সঙ্গে সঙ্গে টাটা স্টিল ছাড়াও, টাইটান, মারুতি, বাজাজ ফাইন্যান্স, এলটি, এমঅ্যান্ডএম, এসবিআই, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, রিলায়েন্স, উইপ্রো, এইচএল টেক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, এনটিপিসি, টিসিএস, ইনফোসিস, সান ফার্মা, আইটিসি ভাল রির্টান দিচ্ছে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top