News Flash

Image

Suicide : এসপিও জওয়ানের আত্মহত্যা কদমতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রাগে অভিমানে আত্মঘাতী এক এসপিও জওয়ান৷ ঘটনা কদমতলা থানাধীন সরসপুর পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে৷ মৃত জোয়ানের নাম শেখর নাথ(৩৮)৷ মৃত এসপিও  জওয়ান কদমতলা থানায় কর্মরত ছিল বলে জানা গেছে৷ একটি সুইসাইড নোট উদ্ধার হয়৷ সেই নোট অনুযায়ী  রবিবার সন্ধ্যায় থানার গাড়ি নিয়ে অন্যান্য জোওয়ানদের কর্তব্যস্থলে নামিয়ে থানায় ফেরার পথে একটি গাড়ির সঙ্গে সামান্য দুর্ঘটনা ঘটে৷ তার সুইসাইড-নোট থেকে জানা যায় ওই চালক নাকি তাকে মারধোর করে৷

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই ঘটনার জেরেই আত্মহত্যা করেছে সে৷ রাতের কোনো এক সময় নিজের বাড়ির সামনেই একটি লিচু গাছে গামছা দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে৷ তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ এই বিষয়ে কদমতলা থানা একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে৷ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top