News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : নতুন নিয়ম মানতে নারাজ রেগা শ্রমিকরা, সড়ক অবরোধ
Image

Protest : নতুন নিয়ম মানতে নারাজ রেগা শ্রমিকরা, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ রেগায় নতুন নিয়মে কাজের বিরোধীতা করে রাস্তা অবরোধে শামিল রেগা শ্রমিকরা৷ ঘটনা সোমবার গন্ডাছড়া জগবন্ধুপাড়া এলাকায়৷ রেগায় পুরনো নিয়ম চালু করতে হবে৷ এই দাবি নিয়েই সোমবার গন্ডাছড়া- জগবন্ধুপাড়া রাস্তা অবরোধ করেন স্থানীয় রেগা শ্রমিকরা৷ স্থানীয়দের দাবি কোনো ভাবেই তারা নতুন নিয়মে কাজ করবেনা৷


রাস্তা অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়৷ ছুটে আসেন প্রশাসনিক আধিকারিকেরা৷ তারা রেগার শ্রমিকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন সমস্যা সমাধান করার৷ প্রশাসনিক আধিকারিকেরা জানান রেগায় অর্থ নয় ছয় বন্ধে নতুন নিয়ম কার্যকর করেছে৷ এটি কেন্দ্রীয় সরকার দ্বারা প্রদত্ত৷ এখানে ব্লকের আধিকারিকদের কোনো হাত নেই৷ এখানে রাজ্য সরকারও কিছু করতে পারবেন না৷ তাই শ্রমিকদের এই দাবি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না৷ তবে শ্রমিকদের সঙ্গে বসে একটি সমাধান বের করা হবে বলে জানান আধিকারিকেরা৷ যদিও আধিকারিকদের আশ্বাস পেয়ে বেলা ১১ টা নাগাদ রাস্তা অবরোধ মুক্ত করা হয়৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top