News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested : করিমগঞ্জের গোপালপুর পিএইচই-কাণ্ডে আটক দুই ব্যক্তির হাজ‌তবাস, ফেরার বেশ কয়েকজন

Arrested : করিমগঞ্জের গোপালপুর পিএইচই-কাণ্ডে আটক দুই ব্যক্তির হাজ‌তবাস, ফেরার বেশ কয়েকজন

পাথারকান্দি (অসম), ১৬ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর উত্তর গোপালপুর গ্রা‌মে নি‌র্মীয়মাণ মি‌নি পিএইচইর কা‌জে নয়ছ‌য়ের অভিযোগে প্রতিবাদ সহ নড়ব‌ড়ে কা‌জের অভিযোগে অল্পবিস্তর ভাঙচুর চা‌লি‌য়ে বিপা‌কে পড়েছেন স্থানীয় বেশ কয়েকজন। এ ঘটনয় কা‌জের বরাতপ্রাপ্ত ঠিকাদা‌রের দা‌য়েরকৃত মামলায় দুই ব্যক্তিকে পু‌লি‌শ গ্রেফতার করে আদালতে পেশ করে। আদালতের নির্দেশে হাজতবাস হয়েছে তাদের। তবে এ ঘটনায় জ‌ড়িত অন্যারা পু‌লি‌শের ভ‌য়ে ফেরার ব‌লে খবর পাওয়া গে‌ছে।

এই কা‌ণ্ডে এলাকার প্রতিবা‌দী জনগণ ঠিকাদা‌রের এ ধরনের অমান‌বিক কা‌জে ক্ষো‌ভে ফুঁস‌ছেন। জানা গে‌ছে, গত ৭ মে স্থানীয় প্রায় শতা‌ধিক জনতা নির্মীময়াণ জলজীবন মিশন প্রক‌ল্পের পা‌শে জমা‌য়েত হ‌য়ে প্রতিবাদ সাব্যস্ত ক‌রেছিলেন। এক সম‌য় হা‌তে‌গোনা কয়েকজন প্রতিবা‌দী কা‌জের ধরণ সম্প‌র্কে সাংবা‌দিক‌দের কাছে বর্ণনা করতে গি‌য়ে প্রক‌ল্পের দেওয়া‌লে হাত দি‌য়ে ধাক্কা দেন। ধাক্কায় দেওয়া‌লের এক‌টি অংশ খ‌সে প‌ড়ে। তাঁরা নিম্নমা‌নের ইট হাত দি‌য়ে ভেঙেও দেখান। তারা নিম্নমানের কা‌জের জন্য‌ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার‌কে দায়ী ক‌রে সু‌বিচা‌রের জন্য জেলাশাসক সহ বিধায়‌কের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেছিলেন।

এদিকে এ ঘটনার পর গত শুক্রবার কা‌জের বরাতপ্রাপ্ত ঠিকাদার তাঁর প্রজে‌ক্টের ক্ষ‌তি সাধ‌নের অভি‌যোগ এনে বেশ কয়েকজ‌নের না‌মে বাজা‌রিছড়া থানায় এক‌টি লি‌খিত এজাহাার দা‌য়ের ক‌রেন। এজাহারের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়। ওই মামলার তদন্তে নে‌মে স্থানীয় পু‌লিশ উত্তর গোপালপুর গ্রাম থে‌কে নিরঞ্জন মালাকার ও হ‌রিদাস বৈদ্যেকে গ্রেফতার ক‌রে।

ঘটনা সম্পর্কে বাজা‌রিছড়া থানার ওসি চির‌ঞ্জিৎকুমার বরা‌ জানান, প্রতিবাদ করা, আর ভাঙচুর এক কথা নয়। তাই এ ঘটনার সঙ্গে জ‌ড়িতরা আইনের চো‌খে অপরাধী। ফেরার অভিযুক্তদের ধর‌তে পু‌লি‌শি অভিযান চলছে, জানান ওসি বরা।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top