News Flash

Image

Buddha Purnima: রাজ্যেও পালিত বুদ্ধ পূর্ণিমা

আগরতলা, ১৬ মে : সোমবার ছিল বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা, মায়ানমার এবং তিব্বতে দিনটি বিশেষ ভাবে উদযাপিত হয়। সে মোতাবেক ত্রিপুরায় ধর্মীয় রীতি মেনেই ২৫৬৬  তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয় বেনুবন বিহার বৌদ্ধ মন্দিরে।

এই দিনটি শুধু বৌদ্ধদের নয় হিন্দুরাও স্মরণ করেন।  দিনটির গভীর তাত্পর্য রয়েছে। এই দিনে লুম্বিনী প্রদেশ বর্তমান নেপালে বুদ্ধের জন্ম আর এই একই দিনে তিনি বিহারের এক জনপদের বোধিবৃক্ষের নিচে বুদ্ধদেবে উন্নীত হন। বিহারের সেই জনপদকে আজকের মানুষ বুদ্ধগয়া হিসেবে চেনেন। পঞ্জিকা অনুসারে খুবই শুভ দিন এই বুদ্ধ পূর্ণিমা।

ধর্মীয় রীতি মেনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে বেনুবন বিহার বুদ্ধমন্দিরে। এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভক্তের সমাগম ছিল বেশ লক্ষণীয়। ভোর চারটা থেকে শুরু হয় বুদ্ধদেবের পূজার্চনা তারপর করা হয়েছে তার উদ্দেশ্যে ধ্যান। সকালে  ফ্ল্যাগ হোস্টিংও করা হয়েছে। বিকেল চারটায় অনুষ্ঠিত হয় ধর্মসভা সহ বিভিন্ন কর্মসূচি। এদিন রাজ্যে সম্পূর্ন নিষ্ঠার সঙ্গেই দিনটি পালিত হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top