News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় শপথ নিলেন মন্ত্রিসভার ১১ জন সদস্য
Image

ত্রিপুরায় শপথ নিলেন মন্ত্রিসভার ১১ জন সদস্য

আগরতলা, ১৬ মে (হি. স.) : ত্রিপুরায় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়েছে। আজ মন্ত্রিসভার ১১ জন সদস্য শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় বাদ পড়েছেন আইপিএফটির মেবার কুমার জমাতিয়া। বদলে স্থান পেয়েছেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া এবং আইপিএফটির বিধায়ক প্রেম কুমার রিয়াং। উপ মুখ্যমন্ত্রী পদে বহাল রয়েছেন জিষ্ণু দেববর্মা। আজ নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা তিনটি ভাষায় শপথ নিয়েছেন। রামপদ জমাতিয়া হিন্দিতে, সুশান্ত চৌধুরী ইংরেজিতে এবং বাকিরা সকলেই বাংলায় শপথবাক্য পাঠ করেছেন।

ত্রিপুরার নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে দীর্ঘ আলোচনা এবং চুলচেরা বিশ্লেষণ করতে হয়েছে। রবিবার ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডা: মানিক সাহা। গতকালই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথের সূচী নির্ধারিত হয়েছিল। কিন্ত, শেষ মুহুর্তে শুধু মুখ্যমন্ত্রী শপথ নেবেন স্থির হয়েছে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রাজ্য অতিথিশালায় নতুন মন্ত্রিসভা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে এ-বিষয়ে বৈঠকও হয়েছে। বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন খুব শীঘ্রই মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেবেন। নতুন ও পুরাতন মিলিয়ে নয়া মন্ত্রিসভা গঠিত হবে সেই আভাসও তিনি দিয়েছিলেন।

সে মোতাবেক গতকালই তিনি মন্ত্রিসভার ১১ সদস্যের তালিকা চূড়ান্ত করে রাজ্যপালের কাছে শপথ গ্রহণের প্রস্তাব করেছেন। তালিকায় রয়েছেন বিগত মন্ত্রিসভার সদস্য জিষ্ণু দেববর্মা, নরেন্দ্র চন্দ্র দেববর্মা, রতন লাল নাথ, প্রণজিত সিংহ রায়, মনোজ কান্তি দেব রায়, সান্তনা চাকমা, রামপ্রসাদ পাল, ভগবান দাস এবং সুশান্ত চৌধুরী। বিগত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন মেবার কুমার জমাতিয়া। বদলে নতুন মুখ এসেছেন রামপদ জমাতিয়া এবং প্রেম কুমার রিয়াং। তাতে, বিজেপি থেকে মন্ত্রিসভায় রয়েছেন ১০ জন এবং শরিক দল আইপিএফটি-র সদস্য সংখ্যা দুই জন।আজ দুপুর বারটায় রাজভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শুরু হয়। রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য এক এক করে ১১ জনের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে রাজ্যপালকে সাথে ত্রিপুরার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য ছবি তুলেন। আজকের ঐ শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top