News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident : উলুবেড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু তমলুকের বিজেপি নেতার
Image

Accident : উলুবেড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু তমলুকের বিজেপি নেতার

হাওড়া, ১৫ মে (হি.স.) : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব মেদিনীপুরের তমলুকের এক বিজেপি নেতা। মৃত বিজেপি নেতার নাম অমল মাইতি। শনিবার রাতে হাওড়ার উলুবেড়িয়াতে পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সহযোগী। তাঁর চিকিৎসা চলছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, তমলুক থেকে কলকাতায় ব্যবসার মাল কিনতে এসেছিলেন।এক সহযোগীকে নিয়ে কোলাঘাট ফিরছিলেন তিনি। তখনই দুর্ঘটনার কবলে পড়েন বিজেপি নেতা। উলুবেড়িয়ার বাণীতলার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটি জাতীয় সড়কের রেলিংয়ে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতা ও তাঁর সহযোগীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় অমল মাইতির। সহযোগীর চিকিৎসা চলছে।

Releated Posts

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026

বার্ষিক শীর্ষ সম্মেলনে ‘আমার বন্ধু’ মোদীকে স্বাগত জানাতে পেরে সম্মানিত: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

ক্যানবেরা, ৪ জুলাই (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে অনুষ্ঠিতব্য…

ByByNews Desk Jul 4, 2026

স্বামী বিবেকানন্দের প্রখর মেধা ও অনুপ্রেরণাদায়ক ভাবনা আজও কোটি তরুণের পথপ্রদর্শক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): স্বামী বিবেকানন্দের মহাসমাধি দিবস উপলক্ষে শনিবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতীয়…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top