News Flash

  • Home
  • মুখ্য খবর
  • JP Nadda : ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মানিক সাহাকে অভিনন্দন জেপি নড্ডা-র
Image

JP Nadda : ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মানিক সাহাকে অভিনন্দন জেপি নড্ডা-র

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : রবিবার ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহাকে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী মোদীর নির্দেশনায় এবং তাঁর দৃষ্টিভঙ্গি অনুসরণ করে ত্রিপুরা নতুভাবে রূপান্তরিত হবে।

এদিন এক টুইট বার্তায় বলেছেন,”ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য ডঃ মানিক সাহাজিকে শুভেচ্ছা। আমি অত্যন্ত বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশনায় এবং তাঁর দৃষ্টিভঙ্গি অনুসরণ করে, ত্রিপুরা নতুনভাবে রূপান্তরিত হবে এবং নতুন উচ্চতায় উত্থান হবে। “


প্রসঙ্গত, রবিবার আগরতলার রাজভবনে রাজ্যের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ডঃ মানিক সাহা। শনিবার বিজেপি বিধায়ক দলের বৈঠক কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে সাহাকে বিধানসভা দলের নেতা নির্বাচিত করা হয়েছিল। বিজেপি বিধানসভা নির্বাচনের এক বছর আগে বিপ্লব কুমার দেব-র পরিবর্তে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করে রাজ্যে নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top