News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : তেলিয়ামুড়ায় দূর্ঘটনায় চালকের প্রাণহানি
Image

Accident : তেলিয়ামুড়ায় দূর্ঘটনায় চালকের প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ মে৷৷ পথ দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না৷ প্রতিদিনই রাজ্যের কোন স্থানে দুর্ঘটনায় প্রাণহানির এবং আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে৷ রবিবার রাতেও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ দুর্ঘটনায় বলি এক যান চালক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর লোকনাথ আশ্রম সংলগ্ণ এলাকায় শনিবার গভীর রাতে৷


খবরে প্রকাশ তেলিয়ামুড়ার দিক থেকে আমবাসার দিকে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকা টট্ট০১ও৪২৪২  নম্বরের একটি ইকো গাড়ি নেতাজি নগর লোকনাথ আশ্রম সংলগ্ণ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়৷ গাড়িতে মোট চারজন ছিল৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় ওই গাড়ির চালক সুমন গোস্বামীর৷


গাড়িতে থাকা অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ আহত হয় গাড়িতে থাকা দুই যাত্রী৷যথাক্রমে সত্যজিৎ আচার্জী (৩০) এবং সমীর আচার্জী (২৮)৷ ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বিভাগে৷ তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা তিন জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ যদিও হাসপাতালে নিয়ে এলে দুজনের প্রাথমিক চিকিৎসা শুরু করা হলেও গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক৷


 তবে গাড়িতে থাকা যাত্রীদের সহ প্রত্যক্ষদর্শীদের অভিমত,, নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে যান চালনার  ফলেই শনিবার রাতের এই দুর্ঘটনা৷শনিবার রাতের এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

বেহাল বামুটিয়া কালীবাজার, নোংরা পরিবেশ ও অচল শৌচালয়ে ক্ষোভে ক্রেতা-বিক্রেতারা

আগরতলা, ৩ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Jul 4, 2026

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top