News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : মুঙ্গিয়াকামীতে ত্রিশ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার চালকসহ দুই
Image

Arrested : মুঙ্গিয়াকামীতে ত্রিশ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার চালকসহ দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ মে৷৷ গাঁজা পাচার বিরোধী অভিযান চালিয়ে একের পর এক সাফল্য পেতে শুরু করেছে মুঙ্গিয়াকামি থানার পুলিশ৷ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাজেয়াপ্ত করলো বিপুল পরিমানে শুকনো গাঁজা৷  আটক করা হয় গাঁজা পাচারের সঙ্গে জড়িত একটি দূরপাল্লার লরি সহ লরির চালক এবং সহ-চালককে৷ ঘটনা রবিবার মুঙ্গিয়াকামী থানা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায়৷


 ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানিয়েছেন, রাজ্য সরকারের নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে এবং খোয়াই জেলা পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তীর আদেশক্রমে অন্যান্য দিনের মতো মুঙ্গিয়াকামী থানার পুলিশ ওই থানা এলাকার ৪১ মাইল এলাকায় ভেহিকেল চেকিংয়ে বসে৷ ভেহিকেল চেকিং চালানোর সময় একটি দূরপাল্লার ১২ চাকার এইচ-পি -২০-বি-৭১৪৭ নম্বরের গাড়ি সন্দেহবশত আটক করে তল্লাশি চালানোর সময় দূরপাল্লার ওই লরি থেকে মোট ৬৯৮ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়৷

উদ্ধারকৃত গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় পয়ত্রিশ লক্ষাধিক টাকা৷ সেই সঙ্গে আটক করা হয় গাড়ির চালক ২১ বছর বয়সি বুদ্ধ মঙ্গল চাকমা এবং সহ চালক নিরঞ্জন ঘোষকে৷ তাদের আটক করে পুলিশ জানতে পারে গাড়ি করে গাঁজা গুলো পাচারের উদ্দেশ্যে বহিঃরাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷ মুঙ্গিয়াকামি থানার পুলিশ এই ক্ষেত্রে এনডিপিস অ্যাক্টে মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷

অপরদিকে জনমনে প্রশ্ণ উঁকি দিচ্ছে, আগরতলার দিক থেকে গাজা নিয়ে গাড়িটি কিভাবে মুঙ্গিয়াকামি পর্যন্ত পৌঁছলো৷ এক্ষেত্রে জাতীয় সড়কে থাকা থানা, ফাঁড়ি গুলির ভেহিকেল চেকিং নিয়ে প্রশ্ণ ওঠাই স্বাভাবিক৷ উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরে এ ধরনের বেশ কয়েকটি সাফল্য পেয়েছে৷ তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে৷

Releated Posts

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ

আগরতলা,২৭ এপ্রিল :কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top