News Flash

  • Home
  • বিদেশ
  • Covid19: গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত আরও ৫ লাখ, মৃত্যু ১ হাজার ৯৩৪ জনের
Image

Covid19: গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত আরও ৫ লাখ, মৃত্যু ১ হাজার ৯৩৪ জনের

ওয়াশিংটন, ১৩ মে (হি. স.) : বিশ্বে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯২ হাজার ৯৫৪ জন। এনিয়ে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ২৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৮৪ হাজার ৩৮৪ জনে।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৫৮ জন।

এছাড়া এই সময়ের মধ্যে জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬৫২ জন এবং মারা গেছেন ১৭৯ জন। যুক্তরাষ্ট্রে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯০০ জন এবং মারা গেছেন ২০৭ জন।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশর অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন।
এছাড়া ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৩১৭ জন এবং মারা গেছেন ১৩০ জন। রাশিয়ায় একদিনে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৬৫ জন। অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৩১৪ জন এবং মারা গেছেন ৫৫ জন।

Releated Posts

বালোচ গোষ্ঠীর হামলায় পাকিস্তান কোস্ট গার্ডস শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, ৩০ সেনা নিহতের দাবি বিএলএর

কোয়েটা, ৪ জুলাই (আইএএনএস): বালোচিস্তানের গওয়াদর জেলার জিওয়ানি অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডসের একটি শিবিরে হামলার দায় স্বীকার করেছে…

ByByNews Desk Jul 4, 2026

আমেরিকার সংস্কৃতি ও জাতীয় পরিচয় আক্রমণের মুখে: ট্রাম্প

ওয়াশিংটন, ৪ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জাতীয় পরিচয় বর্তমানে ধারাবাহিকভাবে আক্রমণের…

ByByNews Desk Jul 4, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননা’র অভিযোগের অপব্যবহার হচ্ছে, দাবি মানবাধিকার সংগঠনের

ঢাকা, ৪ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননা’র অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ…

ByByNews Desk Jul 4, 2026

খামেনেইকে শেষ বিদায়, আবেগে ভেঙে পড়লেন ইরানের স্পিকার গালিবাফ ও বিদেশমন্ত্রী আরাঘচি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে শুরু হয়েছে রাষ্ট্রীয়…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top