News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : রাস্তা সংস্কারের দাবীতে অবরোধ এলাকাবাসীর
Image

Protest : রাস্তা সংস্কারের দাবীতে অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷  ওএনজিসির গাড়ি চলাচলে ভগ্ণদশায় পরিণত রাস্তা৷ রাস্তা সংস্কারের দাবিতে ক্ষুব্দ নাগরিকরা ওএনজিসির গাড়ি আটকে পথ অবরোধে শামিল হয়৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ সোনামুড়া ময়নামা পঞ্চায়েতের বড়ডেপায় একটি নির্দিষ্ট রাস্তা দিয়ে দীর্ঘ বেশ কিছু বছর ধরে ওএনজিসি গাড়ি চলাচল করছে৷ বড় বড় গাড়ি এ রাস্তা দিয়ে চলার ফলে সংকীর্ণ রাস্তাটি একেবারে ভগ্ণদশায় পরিণত হয়েছে৷

স্থানীয়দের অভিযোগ মূলে এসডিএম এবং বিডিও এসে ঘটনা পরিলক্ষিত করে ৮১ লক্ষ টাকা বরাদ্দ করে রাস্তাটি সংস্কার করার জন্য৷ তবে স্থানীয়দের অভিযোগ এখন পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে৷ বাকি প্রায় তিন কিলোমিটার রাস্তা এখনো সংস্কারের বাকি৷ বারবার অভিযোগ জানিয়ে আসলেও কাজের কাজ কিছু না হওয়ায় বাধ্য হয়ে শুক্রবার স্থানীয়রা পথ অবরোধের শামিল হয়৷ যদিও পরবর্তী সময়ে উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে অবরোধমুক্ত হয় রাস্তাটি৷ তবে অতিসত্বর বাকি তিন কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top