News Flash

  • Home
  • বিনোদন
  • এবার দক্ষিণী ছবির প্রযোজনায় ধোনি
Image

এবার দক্ষিণী ছবির প্রযোজনায় ধোনি

মুম্বই, ১২ মে (হি.স.) : এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহেন্দ্র সিং ধোনি। নায়ক নয়, প্রযোজক হিসেবে একটি ছবি তৈরি করতে চলেছেন ধোনি। ইতিমধ্যেই এই ছবির নায়িকা হিসেবে নয়নতারাকে সই করিয়ে ফেলেছেন তিনি। খবর অনুযায়ী, আইপিএল শেষ হলে আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করবেন এম এস ধোনি।

এর আগে খবরে ছিল ‘অথর্ব’ নামের একটি ওয়েব সিরিজে নামভূমিকায় দেখা যাবে ধোনিকে। এই সিরিজে ‘ক্যাপ্টেন কুল’কে দেখা যাবে সুপারহিরোর চরিত্রে। হাতে অস্ত্র, লম্বা চুল, মেদবিহীন চাবুক চেহারা। রক্তাক্ত লড়াইয়ে মত্ত মহেন্দ্র সিং ধোনি । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ধোনির সুপারহিরো লুক। এই গ্রাফিক নভেলের ফার্স্ট লুক শেয়ার করে ধোনি বলেছেন, তিনি এই প্রোজেক্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত। ধোনির কথায়, ”ভারতের প্রথম প্রাচীন সুপারহিরোকে সমসাময়িকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। আশা করি সবার পছন্দ হবে।” ধোনিকে নতুন অবতারে দেখে একেবারে আপ্লুত তাঁর অনুরাগীরা। এই ওয়েব সিরিজ ছাড়াও এবার ধোনি ফিচারফিল্ম তৈরিতে টাকা ঢালছেন। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ধোনি নাকি বেশ কিছু বলিউড ছবিতেও প্রযোজনা করার পরিকল্পনা করেছেন।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top