News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : চুরাইবাড়িতে নিয়ন্ত্রণে হারিয়ে ট্রাক ছড়ায়, চালকসহ আহত তিন
Image

Accident : চুরাইবাড়িতে নিয়ন্ত্রণে হারিয়ে ট্রাক ছড়ায়, চালকসহ আহত তিন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১২ মে৷৷ জাতীয় সড়কের উপর কাঁদার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ছড়ায় আলু বোঝাই ট্রাক৷ আহত তিন৷ জাতীয় সড়কের উপর কাঁদা থাকার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ছড়ায় পড়লো আলু বোঝাই বারো চাকার ট্রাক৷ গুরুতর ভাবে আহত চালক নুরুল হক (২৪), সাবের আলী(২৪) এবং সহ চালক সফিকুল ইসলাম (১৯)৷

দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি থানাধীন আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের চান্দপুর এলাকায়৷ জানা গেছে বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটে নাগাদ আলু বোঝাই বারো চাকার ট্রাক চুরাইবাড়ি থেকে আগরতলার উদ্যেশ্যে রওয়ানা দেয়৷ তখন চান্দপুর এলাকায় আসলে প্রবল বৃষ্টিপাতের কারনে জাতীয় সড়কের পাশের পাথরের ক্রেশারের মাটি গলে রাস্তায় আসলে সেই কাঁদায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ইছাই ছড়ায় ট্রাকটি পড়ে যায়৷ তাতে ট্রাকটি সম্পূর্ণ রুপে দুমড়ে মুচড়ে যায়৷

ঘটনার খবর পেয়ে প্রেমতলা দমকল কর্মীরা অকুস্থল থেকে আহত চালক নুরুল, সাবের ও সহ চালক সফিকুলকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর দেখে জেলা হাসপাতালে রেফার করেন৷ তারপর আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন৷ এদিকে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে৷ সাথে একটি পথদূর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে৷

তবে পুলিশেরও প্রাথমিক ধারনা, দূর্ঘটনাস্থলের পাশের পাথর ক্রেশারের মাটি জাতীয় সড়কের উপর আসাতেই ঘটে এই বিপত্তি৷ আহতদের তরফে আরো জানা যায়, আলু বোঝাই ট্রাকটি অসমের গৌহাটি থেকে আগরতলার উদ্যেশ্যে যাচ্ছিল৷ তাছাড়া আহতদের বাড়ি অসমের ধুবুরী জেলায় বলেও জানা গেছে৷

Releated Posts

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top