News Flash

  • Home
  • দিনের খবর
  • Jharkhand Government : কোটি কোটি টাকা ‘তছরুপ’, সাসপেন্ড ঝাড়খণ্ডের খনিসচিব পুজা সিঙ্ঘল
Image

Jharkhand Government : কোটি কোটি টাকা ‘তছরুপ’, সাসপেন্ড ঝাড়খণ্ডের খনিসচিব পুজা সিঙ্ঘল

রাঁচি, ১২ মে (হি.স.) : ঝাড়খণ্ডের খনি দফতরের সচিব পূজা সিঙ্ঘলকে বৃহস্পতিবার সাসপেণ্ড করল ঝাড়খণ্ড সরকার। কেন্দ্রের মনরেগা প্রকল্পের তহবিল তছরুপের অভিযোগে পূজার বিরুদ্ধে তদন্ত করছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত দু’দিন ধরে জেরার পর বুধবার তাঁকে গ্রেফতার করা হয়।

ইডি সূত্রে খবর, ২০০০ ব্যাচের আইএএস ক্যাডার পূজার ১৫০ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির সন্ধান মিলেছে। এর আগে ৬ মে পশ্চিমবঙ্গ, পঞ্জাব, ঝাড়খণ্ড, দিল্লি-সহ দেশের ১৮টি জায়গায় তল্লাশি চালিয়ে পূজা, তাঁর স্বামী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুমনের বাড়ি থেকে নগদ ১৯ কোটি টাকা উদ্ধার করা হয়।


এর আগে তিনি খুঁটিতে ডেপুটি কমিশনারের দায়িত্বও সামলেছেন। পূর্বতন বিজেপি সরকারের কৃষি সচিব হিসেবেও কর্মরত ছিলেন। বিভিন্ন জেলায় জেলাশাসকের পদে থাকাকালীন পূজা এবং তাঁর স্বামী অভিষেকের অ্যাকাউন্টে বেতন ছাড়াও প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা জমা পড়ে বলে দাবি ইডির।

এর আগে ঝাড়খণ্ড সরকারের প্রাক্তন জুনিয়র ইঞ্জিনিয়ার রামবিনোদ প্রসাদ শর্মাকেও দুর্নীতির অভিযোগে ইডি গ্রেফতার করেছিল। তাঁকে জেরা করেই পূজার নাম উঠে আসে। ১০০ দিনের কাজ প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পূজার বিরুদ্ধে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top