News Flash

  • Home
  • দিনের খবর
  • ED : ওডিশার প্রাক্তন বিধায়কের বাড়িতে ইডি-র হানা, ১৩৩ কোটির বেশি স্থায়ী আমানত বাজেয়াপ্ত
Image

ED : ওডিশার প্রাক্তন বিধায়কের বাড়িতে ইডি-র হানা, ১৩৩ কোটির বেশি স্থায়ী আমানত বাজেয়াপ্ত

ভুবনেশ্বর, ১২ মে (হি.স.) : চম্পুয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র নাথ পট্টনায়েক-র কেওনঝার জেলার জোদা এবং ভুবনেশ্বরের বিভিন্ন অফিস ও বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) ২০০২ এর অধীনে এই অভিযান চালিয়ে অবৈধ খনির মামলায় লক্ষাধিক নগদ এবং ১৩৩.১৭ কোটি টাকা আমানত বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

প্রয়োজনীয় বিধিবদ্ধ অনুমোদন ছাড়াই অবৈধ খননের মাধ্যমে পট্টনায়েক অযৌক্তিক আর্থিক সুবিধা অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।


ইডি জানিয়েছে, বিভিন্ন অপরাধমূলক নথি এবং ডিজিটাল প্রমাণ জব্দ করার সঙ্গে তল্লাশি অভিযানের সময় ৭০ লক্ষ টাকার নগদ এবং ১৩৩.১৭ কোটি টাকার ১২৪টি আমানত বাজেয়াপ্ত করা হয়েছে। জিতেন্দ্র নাথ পট্টনায়েক এবং অন্যদের বিরুদ্ধে ওড়িশার রাজ্য ভিজিল্যান্স সেল দায়ের করা এফআইআর এবং চার্জশিটের ভিত্তিতে ইডি একটি অর্থ-পাচার তদন্ত শুরু করেছে।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top